কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ও ১কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল (৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বকসুচৌকিদার পাড়ার জনৈক বাবুলের বাড়ির সামনে থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,চকরিয়া পৌরসভা মন্ডলপাড়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মীর কাসেম (২৬) ও পেকুয়া সদর ইউপির জালিয়াখালী এলাকার আহমদ ছবির ছেলে নেজাম উদ্দিন (৫০)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) মো.ইছমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারীকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ও ১কেজি গাঁজা উদ্ধার করে। এসব মাদকের মুল্য প্রায় ৩লক্ষ ৩০ হাজার টাকা।
তিনি আরো জানায়,এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা ( মামলা নং-৮/২৩) দায়ের করেন। আসানিদের আদালতে সোপর্দ করা হয়েছে।







