শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় পিকআপ চালককে কুপিয়ে হত্যা, সবজি ক্ষেত থেকে লাশ উদ্ধার

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩
0 0
চকরিয়ায় পিকআপ চালককে কুপিয়ে হত্যা, সবজি ক্ষেত থেকে লাশ উদ্ধার
0
SHARES
325
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে মো. বেলাল উদ্দিন (৩৮) নামের এক পিকআপ গাড়ির চালককে ঢেকে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বুধবার ৮ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের বেতুয়াবাজার সেতুর অদুরে মাতামুহুরী নদীর চরের সবজি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেন চকরিয়া থানা পুলিশ।

নিহত বেলাল উদ্দিন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনিচ পাড়া এলাকার মো. মারজাহান এর ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার দুপুর বারোটার দিকে মাতামুহুরি নদীর বেতুয়াবাজার সেতুর নীচে পাশের এলাকার কয়েকজন ব্যক্তি গোসল করতে যান। ওইসময় তারা টমেটো ক্ষেতে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।

পরে জনপ্রতিনিধিরা বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানান। এরপর থানার ওসির নির্দেশে গতকাল দুপুরে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে সবজি খেত থেকে লাশটি উদ্ধার করেন।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ( ইনচার্জ) মিজানুর রহমান সবজি খেত থেকে নিহত গাড়ি চালকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং গাড়ের আঘাতে ধারালো কিরিচের কোপ রয়েছে।

নিহতের বড়ভাই বাদশা মিয়া বলেন, আমার ভাইয়ের সঙ্গে একই ইউনিয়নের সিকান্দার পাড়া এলাকার জামাল উদ্দিন নামের একজনের যৌথ ব্যবসা ছিল। সম্প্রতি লেনদেন সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বলে শুনেছি। আমরা তার মৃত্যুর পেছনে ব্যবসায়িক বিরোধের বিষয়টি নিয়ে সন্দিহান করছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন , নিহত গাড়ি চালকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশ নদীর চরে টমেটো ক্ষেতে ফেলে চলে গেছে।

ওসি বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখনো ক্লু পাওয়া যায়নি। তবে আমরা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ঘাতকদের গ্রেফতারে অভিযান শুরু করেছি। ##

Previous Post

বান্দরবানের গাছের ডালে ডালে দুলছে আমের মুকুল-ছড়াচ্ছে সুঘ্রান

Next Post

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

Next Post
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB