শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বাগানের জালে মরছে উপকারী পাখি, ধানসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সোহাগ হাফিজ,বরগুনা প্রতিনিধি: by সোহাগ হাফিজ,বরগুনা প্রতিনিধি:
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩
0 0
বাগানের জালে মরছে উপকারী পাখি, ধানসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

উপকূলীয় আমতলী তালতলী উপজেলায় গড়ে ওঠা শতাধিক বড়ই বাগানের জালে প্রতিদিন মরছে শত শত উপকারী পাখি। এভাবে প্রতিদিন শত শত পাখি মৃত্যুর ফলে মৌসুম ভিত্তিক ধানসহ বিভিন্ন ফসল এবং পরিবেশ বিপর্যয়ের অশঙ্কা করছেন বিশেষঞ্জরা।

খোজ নিয়ে জানা গেছে, আমতলী ও তালতলী উপজেলায় প্রায় শতাধিক বড়ই বাগান রয়েছে। কৃষকরা অধিক লাভের আশায় এসকল বাগান করে থাকে। এর মধ্যে আমতলী উপজেলায় ৬০টি এবং তালতলী উপজেলায় ৪০টি বাগান রয়েছে। এসকল বড়ই বাগানে শীত মৌসুমে ফল আসে। ফল আসার সময় থেকে পাঁকা পর্যন্ত পাখিদের হাত থেকে রক্ষার জন্য এক ধরনের জাল দিয়ে পুরো বাগান মুড়িয়ে দেওয়া হয়। ফল রক্ষার জন্য মুড়িয়ে দেওয়া বাগানের জালে আটকা পরে প্রতিদিন মরছে শত শত পরিবেশের ভারসম্য রক্ষাকারী দোয়েল, বুলবুলি, সুঁইচোরা, ছোট বাদুর, বড় বাদুরসহ নানা উপকারী পাখি। এসকল পাখি ধানসহ বিভিন্ন ফসল রক্ষার জন্য ক্ষতিকর পোকা ক্ষেয়ে কৃষকের উপকার করে থাকে। এতে সারসহ কীটনাসক কম ব্যবহার করতে হয়।
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা, দক্ষিণ রাওঘা, কুকুয়া ইউনিয়নের চরখালী, পশ্চিম চুনাখালী, রায়বালা,পূর্ব চুনাখালী, গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া, খেকুয়ানি, আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী, চাওড়া ইউনিয়নের কালিবাড়ি, তালতলী উপজেলার দক্ষিণ বাদুরগাছা, পশ্চিম বাদুরগাছা ও পূর্ব বাদুরগাছাসহ দুই উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক বড়ই বাগানে কৃষকরা বড়ই (কুল) চাষ করেছে।

রবিবার ও সোমবার দু’দিন আমতলী ও তালতলী উপজেলার আমতলী কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের হামিদা, আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের হারুন তালুকদার, তালতলী উপজেলার দক্ষিণ বাদুরগাছা গ্রামের ছিদ্দিক খান, পশ্চিম বাদুরগাছা গ্রামের আব্দুল আজিজ হাওলাদার ও পূর্ব বাদুরগাছা গ্রামের আলতাফ তালুকদারের বাগান ঘুরে দেখা গেছে, বড়ই রক্ষার জন্য মুড়িয়ে দেওয়া জালে পা এবং পখনায় আটকা পড়ে শত শত পাখি মরে আছে। আটকা পড়া আবার কিছু পাখি জীবিত অবস্থায় নিজেকে জাল থেকে মুক্ত হওয়ার ব্যর্থ চেষ্টা করে আধমরা অবস্থায় জালের সাথে ঝুলে আছে।

বাগান মালিক ছিদ্দিক খান বলেন, বড়ই রক্ষার জন্য বাগান জাল দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। খোলা থাকলে পাঁকা কাচা বড়ই সব পাখিতে খেয়ে ফেলবে।

হারুন তালুকদার বলেন, বড়ই বাগান জাল না টানিয়ে চাষ করা যায় না। জাল না থকলে সব বড়ই পাখিতে খেয়ে ফেলবে। তাহলে আমাদের আসল টাকাও উঠানো যাবে না।
চুনাখালী গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, ‘বিভিন্ন ফসল রক্ষার জন্য আমাদের পরিবেশে কিছু উপকারী পাখি রয়েছে। সে গুলো ফসলের ক্ষতিকর পোকা খেয়ে ফসল রক্ষা করে থাকে। যে ভাবে বড়ই বাগানের জালে উপকারী পাখি মারা যাচ্ছে তাতে অদুর ভবিষ্যতে ফসল রক্ষার জন্য উপকারী পাখি খুজে পাওয়া যাবে না। ফলে আমাদের পরিবেশসহ ফসল রক্ষায় বিপর্যয় নেমে আসবে।

পরিবেশ নিয়ে কাজ করেন এনএসএর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। তিনি বলেন, পাখিদের নিধন রোধ করতে আইনের প্রয়োগ জরুরী হয়ে পড়েছে। তিনি আরো বলেন, বড়ই বাগানের জালে যে ভাবে পাখি নিধন করা হচ্ছে তাতে এ অঞ্চলে ধানের ফলন মৌসুমে ধানসহ বিভিন্ন ফসল কম উৎপাদন হবে। এবং এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। এভাবে পাখি হত্যার হাত থেকে পাখিদের বাঁচাতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আমতলী উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পাখি বিশেষঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনম আমিনুর রহমান বলেন, বড়ই বাগানের জালে আটকা পরে উপকারী পাখি মারা যাচ্ছে এটা আইনে অপরাধ। যে হারে জালে আটকা পরে পরিবেশের উপকারী পাখি মারা যাচ্ছে তাতে ভবিষ্যতে ধানসহ বিভিন্ন ফলন বিপর্যয় দেখা দিতে পারে। এছাড়া ব্যাপক হারে পাখি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশের বিপর্যয় দেখা দিতে পারে।

Previous Post

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Next Post

রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলে ক্যাম্প ঘুরে দেখেন বেলজিয়াম কুইন

Next Post
রোহিঙ্গা  শিশুদের সাথে কথা বলে ক্যাম্প ঘুরে দেখেন বেলজিয়াম কুইন

রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলে ক্যাম্প ঘুরে দেখেন বেলজিয়াম কুইন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB