শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সোনাদিয়ায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণের নির্দেশ

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার by এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩
0 0
সোনাদিয়ায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণের নির্দেশ
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর সোনাদিয়া দ্বীপে পর্যটকদের রাত্রী যাপনে বিধিনিষেধ আরোপের পর নতুন ভাবে গড়ে উঠা সকল স্থাপনা অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
সোনাদিয়ায় ভ্রমনে আসা পর্যটকদের জন্য গড়ে তোলা স্হায়ী অস্হায়ী বাণিজ্যিক কটেজ অপসারণ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ (বেজা)।

IMG 20230203 WA0009

গত ২৬ জানুয়ারি বেজার উপসচিব মোহাম্মদ নাজমুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশন প্রদান করে বেজা কতৃপক্ষ। চিঠিতে সোনাদিয়ায় বিভিন্ন অপরাধ এবং অবৈধ কার্যকলাপ বন্ধে পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞার পাশাপাশি অবৈধ কটেজ অপসারণ করতে বলা হয়েছে।

IMG 20230203 WA0010

ইস্যুকৃত চিঠিতে সোনাদিয়াকে বেজা কর্তৃপক্ষ পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে আখ্যা দিলেও সেখানেই পরিবেশ বান্ধব পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় বেজা।

যদিও সম্ভাব্য স্থাপিত পার্ককে ইকো-ট্যুরিজম পার্ক বলে দাবি করেছে বেজা কতৃপক্ষ। তবে পরিবেশবিদরা বলছেন, কোনো অবস্থাতেই সোনাদিয়ায় কোনো স্থাপনা নির্মাণসহ দ্বীপে অধিক লোকের সমাগম করা যাবেনা।

IMG 20230204 WA0000

কারণ লোকে লোকারণ্য ও পার্ক নির্মিত হলে সোনাদিয়ার হুমকিতে থাকা জীববৈচিত্র্যের পরিবেশ শূণ্যের কোটায় নেমে আসবে বলে আশংকা প্রকাশ করছেন তারা। সেই প্রচুর সম্ভাবনায় এই দ্বীপ ধ্বংসও হয়ে যেতে পারে মনে করছেন তারা।

বেজার চিঠিতে সোনাদিয়াকে ১৯৯৯ সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকার কথা উল্লেখ করে বলা হয়েছে- সোনাদিয়ার প্রাকৃতিক বন ও গাছপালা কাটা, বন্যপ্রাণী হত্যা, উদ্ভিদের আবাসস্থল ধ্বংস, বায়ু বা শব্দ দূষণ হয় এমন শিল্প প্রতিষ্ঠান করা এবং বর্জ্য নির্গমন ও কোনো উপায়ে পাথরসহ খনিজসম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে বহু আগে থেকেই।

এছাড়াও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার সপ্তম সভায় সোনাদিয়ার ভূ-প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নান্দনিক এবং পরিবেশ-বান্ধব স্থাপনা নির্মাণের মাধ্যমে ইকো-ট্যুরিজম করার কথাও উল্লেখ করা হয় চিঠিতে।

বেজার উপসচিব মোহাম্মদ নাজমুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে সোনাদিয়ার অভ্যন্তরে গড়ে ওঠা বাণিজ্যিক কটেজ অপসারণসহ পর্যটকদের রাত যাপন নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা)।

এদিকে পরিবেশবিদরা ইকো টুরিজম পার্কের জন্য অন্য কোনো এলাকা নির্বাচন করার জন্য সরকারকে অনুরোধ করেছেন। তবে প্রকল্প বাস্তবায়নে সরকার তাঁর জায়গা থেকে এক চুল পরিমাণও সরে আসেনি।

তাছাড়া প্রকল্প কর্তৃপক্ষের সর্বোত্তম উদ্দেশ্য থাকা সত্ত্বেও ভারি স্থাপনা নির্মাণ, পরিবেশবাদী সংস্থা গুলো।

উল্লেখ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত নেতৃত্বাধীন জোট সরকারের আমলে তৎকালীন এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও বিএনপি জামায়াত নেতারা সোনাদিয়ার প্রায় দুই হাজার একর প্যারাবন বা ম্যানগ্রোভ ফরেষ্ট ধ্বংস করে চিংড়ি ঘের নির্মাণ করে। প্যারাবন কেটে পেট্রোল দিয়ে পুড়িয়ে আলামত নষ্ট করা হয়েছিল।তখন পরিবেশবাদী সংগঠন সমূহের সোচ্চার প্রতিবাদের মূখে আলমগীর ফরিদসহ বিএনপি জামায়াত নেতাকর্মীদের আসামি করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করে পরিবেশ অধিদপ্তর। ওই মামলায় আলমগীর ফরিদ তত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘদিন কারাগারে ছিলেন।

আর বর্তমান সরকারের আমলে ও কতিপয় ভূমিদস্যু প্যারাবন ও ঝাউগাছ কেটে নির্মাণ করছেন কটেজ ও হোটেলসহ নানা স্থাপনা।ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।সম্প্রতি সোনাদিয়া প্যারাবনে মেছোবাঘের দেখা মিলেছে।চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ড,আবদুর রহমান বলেন,সোনাদিয়ায় নতুন পুরাতন মিলে দুই হাজার একরের বেশী ম্যানগ্রোভ ফরেষ্ট ও ঝাউবাগান রয়েছে।

সেখানে নানা প্রজাতির জীবজন্তু বসবাস করছে।পর্যটকদের অবাধ বিচরণের ফলে প্রাণ প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা আছে।তাই যাই করা হোক প্রকৃতি পরিবেশের ক্ষতিসাধিত হলে সোনাদিয়া সেন্টমার্টিনের চেয়ে ও ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটতে পারে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা।

কক্সবাজার পরিবেশ আন্দোলন (বাপা) এর সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, সোনাদিয়া মহেশখালী ও কক্সবাজার শহরের গাইডওয়াল।যে ভাবে সোনাদিয়াকে নিয়ে অপরিকল্পিত উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে, তা বাস্তবায়ন হলে এই দ্বীপ যে কোন প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে তলিয়ে যেতে পারে সাগরগর্ভে।

Previous Post

কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

লামায় ৮ কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ও বীর বাহাদুর

Next Post
লামায় ৮ কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ও বীর বাহাদুর

লামায় ৮ কোটি ৭০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ও বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB