শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই সোফাটি

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
0 0
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই সোফাটি
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

মাইনউদ্দিন শাহেদ
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে যাওয়ার পথেই কক্সবাজারের রামু রাবার বাগান। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুপাশে টিলা জাতীয় এ পাহাড়ের সারি সারি রাবার গাছ যে কারও চোখ আটকে যায়। সবুজে ঘেরা এ বাগান পর্যটকদের বিমোহিত করে।এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও পছন্দ ও আকর্ষণের জায়গা ছিল। নানা স্মৃতি বিজড়িত এই রাবার বাগানে বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার ছয় মাস আগে ঘুরে গেছেন।

সেদিন ছিল ১৯৭৫ সালের ১১ ফেব্রুয়ারি। ওইদিন বাগানের রেস্ট হাউসের ড্রইনরুমে একটি সোফায় বসে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তাঁর সেদিনের স্মৃতি ধরে রাখতে বাগান কর্তৃপক্ষ সোফাটি সংরক্ষণ করে রেখেছেন। প্রায় সাড়ে ৪৬ বছর আগের সেই সোফাটি দেখতে স্থানীয় লোকজন ও দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটেকরা ভিড় করছেন।
সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে নেমেই বাগানের ভেতরে ইট বিছানো পথ ধরে একটু ঢুকলেই দৃষ্টিনন্দন রেস্ট হাউস।রেস্ট হাউসে ঢুকতেই ড্রইংরুমের এক কোণায় কাঁচের ভেতরে সোফাটি সংরক্ষণ করে রাখা হয়েছে। রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায় জানান,তাঁদের কাছে ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭৫ সালের ১১ ফেব্রুয়ারি দুইবার বঙ্গবন্ধু বাগানে আসার তথ্য রয়েছে। তিনি বাগানে ঘুরেছেন এবং রেস্ট হাউসে রয়েছে তাঁর নানান স্মৃতি। সর্বশেষ বঙ্গবন্ধু যে সোফায় বসেছিলেন কাঁচের ঘেরায় সংরক্ষণ করে রাখা হয়েছে।
স্থানীয় প্রবীণ আওয়ামীলীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম কবির মেম্বার জানান, বঙ্গবন্ধু কক্সবাজারে সফরের সময় বেশ কয়েকবার রামু রাবার বাগানে এসেছেন। তিনি সর্বশেষ ১৯৭৫ সালের ১১ ফেব্রুয়ারি বিমানযোগে কক্সবাজার আসেন। সেদিন তিনি সৈকতে ঝাউগাছের চারা রোপণ করে সরাসরি রাবার বাগানে চলে আসেন।
গোলাম কবির বলেন, আগে রাবার বাগানের মাটিতে পড়ে থাকা পরিত্যক্ত রাবারগুলো সংগ্রহ করা হতোনা।সেদিন বাগানে ঢুকে বিষয়টি পর্যবেক্ষন করেন বঙ্গবন্ধু এবং একটি গাছের গোড়া থেকে নিজের হাতে পরিত্যক্ত রাবার তুলে নেন।এ সময় তিনি রাবার শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর পাশের চৌফলদণ্ডী লবণ মাঠ পরিদর্শণে যান। সেদিনের রাবার বাগান পরির্শণ ও লবণ শিল্পের উন্নয়নে লবণচাষীদের সঙ্গে মতবিনিময়ের সংবাদটি পরের দিন ১৯৭৫ সালের ১২ ফেব্রুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় প্রধান শিরোনাম হিসেবে ছাপা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিধন্য সোফাটি ২০১৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে প্রথমবারের মত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। রাবার বাগান কর্তৃপক্ষ সোফাটি যত্ন করে সংরক্ষণ করায় এটি একটি ইতিহাসের অংশ হয়ে আছে।
কক্সবাজার সদর ও রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজারে ছড়িয়ে ছিটিয়ে বঙ্গবন্ধুর নানান স্মৃতি রয়েছে। রাবার বাগানের মতো সেসব স্মৃতিও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Previous Post

সিনহা হত্যা মামলা: আজ তৃতীয় দফায় শেষ দিনের সাক্ষ্যগ্রহন শুরু

Next Post

চকরিয়ায় কৃষক লীগ নেতা হত্যায় মামলা

Next Post
চকরিয়ায় কৃষক লীগ নেতা হত্যায় মামলা

চকরিয়ায় কৃষক লীগ নেতা হত্যায় মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB